সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকতাদের রদবদলে ধারাবাহিকতায় কাপাসিয়া উজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের পদোন্নতিজনিত বদলিতে উপজেলার স্থানীয়দের মাঝে তীব্র আক্ষেপ তৈরি হয়েছে। অন্যদিকে, তাঁর বিদায়ের সুযোগে অফিসে দীর্ঘদিরে অসাধু কর্মচারী ও দালাল সিন্ডিকেট পুনরায় সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। 

সম্প্রতি সরকারী প্রজ্ঞাপনে সেপ্টেম্বর মাসে ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, মাঠপর্যায়ের কর্মকর্তাদের রদবদল করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় উপজেলা ভুমি কর্মকতার বদলীর আদেশ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দায়িত্ব পালনের কয়েক বছরের মধ্যে কাপাসিয়া ভূমি অফিসকে সম্পূর্ণ ঘুষ ও দালালমুক্ত একটি মডেল অফিসে রূপান্তর করেছিলেন বিদায়ী কর্মকর্তা নাহিদুল হক। নামজারি, খতিয়ান সংশোধন কিংবা মিস মোকদ্দমার মতো জটিল কাজে সাধারণ মানুষকে হয়রানি না হয়ে সরকারি নির্ধারিত ফি-তেই সেবা পাওয়ার ব্যবস্থা করে ছিলেন তিনি। সাধারণ মানুষকে সহজ ভাষায় ভূমির জটিল আইন বুঝিয়ে দেওয়া, সরাসরি জনগণের অভিযোগ শোনা এবং মধ্যস্বত্বভোগীদের কঠোর হস্তে দমন করার কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

স্থানীয়রা জানান, “একজন কর্মকর্তা ন্যায়নীতিবান হলে প্রশাসনিক কাজ যে কত দ্রুত ও জনবান্ধব হতে পারে, নাহিদুল হক তা দৃষ্টন্ত দেখিয়ে গেছেন। তাঁর বিদায়ে নতুন যিনি আসবেন, তিনি কতটা জনবান্ধব হবে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি দায়িত্ব পালনকালে মাঠপর্যায়ের সেবা গতিশীল করতে কাপাসিয়া সদর, তরগাঁও ও টোকসহ উপজেলার ১১টি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারী রুদবদল নিশ্চিত করেছেন তিনি। উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম, অদক্ষতা ও বহিরাগত দালালদের সম্পৃক্ত করার অভিযোগে দায়িত ¡প্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তাকে বদলিও করেছিলেন তিনি।

বিদায়ী সৎ কর্মকর্তার চলে যাওয়ার খবরে কাপাসিয়া ভূমি অফিসে দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে থাকা কিছু অসাধু কর্মচারী ও দালাল চক্রের পুনর্বাসনের চেস্টা ও ভুমি অফিস গুলো দেখা যাচ্ছে। স্থানীয় দের সাথে কথা বলে জানা যায় সেবা গ্রহীতা “এসিল্যান্ডের কড়া নজরদারির কারণে আমরা সরাসরি সেবা পেয়েছি। কিন্তু অফিসে এমন কিছু কর্মচারী আছেন যারা ৬-৭ বছর ধরে একই স্থানে দায়িত্বে আছেন। দীর্ঘদিনের পুরাতন কর্মচারীদের অতীত ও বর্তমান ভূমিকা নিয়ে আমাদের মনে চরম ভীতি কাজ করছে বলে ও স্থানীয়রা জানাান।

কাপাসিয়ার সাধারণ মানুষের দাবি, বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হকের প্রতিষ্ঠিত দুর্নীতিমুক্ত সুশাসনের ধারা যেন অব্যাহত থাকে। একই কার্যালয়ে বছরের পর বছর ধরে আটকে থাকা পুরাতন ও বিতর্কিত কর্মচারীদের অবিলম্বে বদলি দালালমুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

(এসকেডি/এসপি/অক্টোবর ১৩, ২০২৬)