চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের নারিকেল পাড়া মহল্লার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭০) মঙ্গলবার সকালে ঢাকা সিএম এইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।

চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, ওসি ওলিউর রহমান ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান। পরে গার্ড অফ অনার প্রদান করা হয়।

মরহুমের প্রথম নামাজে জানাজা সাড়ে ৫টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ এশা তার গ্রামের বাড়ি আগসোয়াইল পুরানপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

(এসএইচ/এসপি/অক্টোবর ১৩, ২০২৬)