দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ধামরাই থানা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুর বারটায় ধামরাই থানা মিলনায়তনে আসন্ন শারদীয়া উৎসব পালনকে কেন্দ্র করে উপজেলার ২৩২টি মন্দিরের সেক্রেটারী সভাপতি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে আইন-শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় প্রতি বছরের মত এবারো ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ২৩২ টি স্থায়ী অস্থায়ী দূর্গা পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনমিয় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা এমপি সুলতানা আহাম্মেদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, বিএনপির ধামরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম ও পূজা কমিটির আহ্ববায়ক প্রদীপ মজুমদার বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা এমপি সুলতানা আহাম্মেদ বলেন পুজায় বিশেষ ভাবে লক্ষ্য রাখতে তার দলের নর্তৃবৃন্দদেরও সর্তক করে বলেন কুচক্রী মহল যে কোনো ধরনের সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করতে পারে। এই সুন্দর উৎসবে মাদক সেবী ও বৗবসায়ীদের কড়া নজরে রাখতে হবে বলেন।

আসন্ন দূর্গা পূজায় আইন শৃংখলা পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান ধামরাই থানার ওসি নাজমুল হুদা।যে কোনো প্রযোজনে থানার নিদ্দিষ্ট নম্বরে যোযোগের আহ্বান জানান। পুলিশ প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন বলেন, পূজায় যে কোনো ধরনের পরিস্থিতিতে আইন-শৃংখলা বাহিনী আপনাদের পাশে রয়েছে। তিনি পূজায় প্রযোজনীয় সংখ্যক পুলিশ আনসার মোতায়েনের কথা বলেন প্রতিটি মন্দিরে। সকলকে মাদক হতে পুরোপুরি বিরত থাকতে আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, পর‌্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গ্যােৎসব অনুস্থিত হবে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রনে জিরো টলারেন্স থাকবে বলেন। সেখানে আনন্দঘন পরিবেশে ধর্ম শান্তি পুর্নভাবে পালন করতে পারে। এ প্রতিনিধির এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন এবার পুজায় রাজনৈতিক নের্তৃবৃন্দদের নজর রাখতেও অহ্বান জানান। তিনি মনে করেন সব কিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন বলেন।তিনি এটাও বলেন যে মন্দিরে যে পুলিশ কর্মকর্তা ডিউটিতে থাকবেন সে রাতে ওই মন্দির সংলগ্ন এলাকায়ই রাতে অস্থান করতে নির্দেশ করেছেন।

এই মতবিনমিয় সভায় প্রধান অতিথি ঢাকা বিশ আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবেই পালিত হবে এবারের দুর্গা পূজা। প্রশাসন অত্যন্ত তৎপর। দলীয় সংগঠনের নের্তৃবৃন্দরা পাহাড়ায় আছে। তবে পুজারীও সর্তক থাকবেন। সরকার এবার প্রতি পূজায় ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। অন্যান্য বারের চেয়ে এবার বরাদ্দ বেশী।তিনি আশা প্রকাশ করে বলেন এবারের শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সকল পুজারী ও বিশিষ্ট জনদের মাঝে কিছু খাবার পরিবেশন করা হয়।

(ডিসিপি/এসপি/অক্টোবর ১৪, ২০২৬)