চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৬ জন প্রধান শিক্ষক ও ৩ জন সহকারি শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষকবৃন্দ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, পাবনা জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা ইউআরসি ইন্সস্ট্রাক্টর নিরঞ্জন কুমার শীল। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, বিদায়ী প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম, বিদায়ী প্রধান শিক্ষক জেসমিন রহমান, বিদায়ী প্রধান শিক্ষক আবু জাফর, বিদায়ী প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, রওশন আরা, প্রধান শিক্ষক রাফিয়া খাতুন, প্রধান শিক্ষক উকিল উদ্দিন, সহকারি শিক্ষক শাহরিয়ার আলম, বিদায়ী সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান,আঃ খালেক, রওশন আলী প্রমুখ।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী রবিউল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিন রহমান, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক মেহেরুন্নেসা, প্রধান শিক্ষক আবু জাফর, প্রধান শিক্ষক আনেছা খাতুন, সহকারি শিক্ষক আঃ খালেক, রওশন আলী ও সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা ও সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

(এসএইচ/এসপি/অক্টোবর ১৪, ২০২৬)