গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিকদার শহিদুল ইসলাম আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নটির বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার শিকদার শহিদুল ইসলাম ইউনিয়নটির মধুর নাগরা, বান্ধাবাড়ি হাট,ভাসাই বাজার,হাসুয়া বাজারসহ ইউনিয়নটির বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।

শিকদার শহিদুল ইসলাম বলেন,আমাদের এমপি এস এম জিলানীর নীতি ও আদর্শকে ধারণ করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। আমি নির্বাচিত হতে পারলে আমার জীবনের সবটুকু দিয়ে জনগণের সেবা করবো। এ ছাড়াও আমি নির্বাচিত হতে পারলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে বান্ধাবাড়ি ইউনিয়নকে দেশের একটি মডেল ইউনিয়নে পরিণত করবো।এ জন্য আমি আমাদের দলীয় নেতাকর্মী ও ইউনিয়বাসীর দোয়া এবং আশীর্বাদ চাই।

(টিবি/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)