রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে মধ্যরাতে মাদকসেবনের সময় মাদকবিরোধী অভিযানে ধরা পড়ছেন ফেরদৌস হাসান (২৫) নামের এক যুবক। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবককে ছয় মাসের জেল ও ১'শ টাকা জরিমানা করেছেন ইউএনও।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকায় ওই যুবককে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ফেরদৌস হাসান ওই এলাকার আব্দুর রউফের সন্তান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, মধ্যরাতে মাদকবিরোধী অভিযান চলাকালে মাদকসেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১'শ টাকা জরিমানাও করা হয়।

(আরআর/এসপি/অক্টোবর ১৭, ২০২৬)