একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের বিরুদ্ধে।

আজ রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি মেহগনি গাছ কেটে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে গাছটি কেটে নেওয়া হয়।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম দৈনিক জনতার আদালতকে জানান, সূর্যদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে বিষয়টি জানিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল জলিলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

(একে/এসপি/অক্টোবর ১৮, ২০২৬)