শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে নিজ শয়ন কক্ষ থেকে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করারা তারা হলেন- মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তার চার বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন এবং এক বছর বয়সী কন্যা রাইসা আক্তার।

স্থানীয় মখলেস,মওদুদ, মোর্শেদুর,হাকিম জানান, পারিবারিক কলহের জেরে রোববার বিকেলে নিজ ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন স্বর্ণা আক্তার। পরে তিনি দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল শয়নকক্ষের দেওয়ালে লিখা আছে' আজ থেকে এই গল্প শেষ।'
এই লেখা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ করেছেব, স্বর্ণা ও তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

’চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঝুলন্ত মরদেহ নিচে নামিয়ে মাটিতে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি,ডিবি ও পুলিশের উর্ধতন কর্মকর্তা পরিদর্শন করেছেন। তারা রহস্য উদঘাটনে যৌথভাবে কাজ করছে।‎

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ( ক্রাইম) বলেন, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এসএএস/এএস/অক্টোবর ১৯, ২০২৬)