দীপক চন্দ্র পাল, ধামরাই : আবহমান কালের গতিতে ও ঋতুচক্রের আর্বতে প্রতিবছরের ন্যায় এবারো মা দূর্গা এসেছে শানিত ও আগমনী বার্তা নিয়ে । আসুরিক শক্তি যখন মনিবিক শক্তিকে পদদলিত করে.তখনই সর্ব শক্তিমান বিশ্ব স্রষ্টা আর্বিভূত হন ঈশ্বর রূপিণী মা দূর্গা রূপে। 
সেই ধরা ধামে সন্তানেরা কাছে পেয়ে হয়ে যায় আত্মহারা । ভক্ত সবার কন্ঠে ধ্বনিত হয় “যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা,নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোঃ নমোঃ”। মাতৃ পূজার এই আযোজনকে ঘীরে ধামরাইয়ের সকল পূজারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় আজ মহা অষ্ঠমি পূজায় ব্রতি হয়েছেন প্রতিটি মন্ডপের পূজারীরা।

তিথিগত কারণে অষ্টমী পুজার লগ্ন ছিল আজ সকাল আটটা উনিশ মিঃ পর্যন্ত। একারনে সময় সল্পতার জন্য ধামরাই বকুল তলা বাসুদেব মন্দির কমিটি আযোজিত দুর্গা মন্দিরে কুুমারী পুজা অনুস্থিত হয়নি।

ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শংখ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলু ধ্বনিতে মূখরিত আজ মহা অষ্টমী পূজায় ধামরাইয়ের প্রতিটি পূজা মন্ডপ।
এছাড়া প্রতিটি মন্ডপে পূজারীদের ভীড়, ধর্মীয় ভাব গাম্বীর্য ও ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসব আমেজ বিরাজ করছে। নতুন জামা-কাপড় পড়ে শারদীয় উৎসব উপভোগ করছে শিশুরাও ।

প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন মেয়েরা বাবার বাড়ি এসেছে,সকলের সাথে অতিতের অনেক স্মৃতিচারন করে পূজায় মেতে থাকেন বলে জানান্ অনেকে। সকলেই ভালো থাকবে বলে প্রার্থনা করেন পুজারীরা।
উপচে পড়া ভক্ত দর্শনার্থীদের ঢল মহা আনন্দ উৎসব সারা দেশের মতন এখন ধামরাইয়ের ঘরে ঘরে।

প্রতিটি মন্ডপে প্রসাদ বিতরণ করা হয়েছে সকল ভক্তদের মাঝে। ধামরাইয়ের বকুল তলায় বাসুদেব মন্দির কমিটি আয়োজিত মহা অষ্ঠমিতে এই“কুমারীপূজা” অনুষ্ঠিত না হওয়ায় কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন সাধারন সম্পাদক সুমন বণিক।
ধামরাই উপজেলার একটি পৌর সভায় ৪৪ টি পুজা সহ ও ১৬ টি ইউপিতে ২৩২ টি মন্ডপে অনুিষ্ঠত হচ্ছে দূর্গা পুজা। পূজায় ধামরাইয়ের প্রতিটি মন্দিরেই চমৎকার করে আলোক ও সাজ-সজ্জা করা হয়েছে।সাজানো হয়েছে তোরন।

রবিবার বিকেলে ঢাকার ধামসরাইয়ের যাত্রবাড়ি, কায়েতডাড়া পূজা মন্ডপ পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া, ধামরাইয়ের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকার ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা প্রশাসক ফরিদা পারভিন সহ স্থানীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় পুজারীদের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করেছেন। পুজা মন্ডপ পরিদর্শন অতিথিরা সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

(ডিসিপি/এএস/অক্টোবর ১৯, ২০২৬)