ফরিদপুরের কানাইপুর বাজারে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার সদর উপজেলায় কানাইপুর বাজারে একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও উপ-পরিচালক মো. কামাল হোসেনের নেতৃত্বে নিম্ন লিখিত প্রতিষ্ঠানসমূহে অভিযানটি পরিচালিত হয়।
১. অভিযোগের প্রেক্ষিতে আজিজ ফুড প্রোডাক্টস, কানাইপুর, সদর, ফরিদপুর-এর কানাইপুর বাজারস্থ তেলের মিল এবং পরবর্তীতে প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রস্তুতকৃত সয়াবিন তেল পাওয়া না গেলেও S. B. ব্র্যান্ডের লেবেল সংযুক্ত কিছু সয়াবিন তেলের বোতল পাওয়া যায়, যা জব্দ করা হয়। ভবিষ্যতে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সয়াবিন তেল উৎপাদন, বিক্রয় ও বিতরণ না করার নির্দেশ প্রদান করা হয়।
২. সাদ ফুড প্রোডাক্টস, হোগলাকান্দি, কানাইপুর, সদর, ফরিদপুর কানাইপুর বাজার, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত চানাচুর পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৩. সিদ্দিকীয়া কনফেকশনারী এন্ড সুইটস, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৪. তাওয়াক্কুল লাইভ বেকারী এন্ড পেস্ট্রি সপ, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৫. জেটিএফ লাইভ ফুডস, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও, কানাইপুর বাজারের নিমোক্ত মিষ্টিজাত পণ্যের দোকানে ফার্মেন্টেড মিল্ক (দই) ও সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয় এবং“প্যাকেটের ওজনসহ মিষ্টি বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। প্যাকেটের ওজন বাদ দিয়ে মিষ্টি ওজন করুন, আইন মেনে চলুন” শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান স্থানে উক্ত লিফলেট প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
৬. আল মদিনা সুইটস, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
৭. সুজন মিষ্টান্ন ভান্ডার, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
৮.এম সিদ্দিকীয়া সুইটস, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
৯.কৃষ্ণ বিষ্ণু মিষ্টান্ন ভান্ডার, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
১০. নারু বিষ্ণু মিষ্টান্ন ভান্ডার, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
১১. আদর্শ মিষ্টান্ন ভান্ডার, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
১২.জননী দধি ভান্ডার, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
১৩.গৌর গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
১৪.তামিম মিষ্টান্ন ভাণ্ডার, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর
উক্ত অভিযানটি বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এর অফিস প্রধান ও উপ-পরিচালক মো.
কামাল হোসেন ছাড়াও বিএসটিআই অফিসের কর্মকর্তা প্রকৌ: এস. এম. সোহরাব হোসেন এবং প্রকৌ: মো. সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম) পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একমাত্র মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ফরিদপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন।
(আরআর/এএস/অক্টোবর ১৯, ২০২৬)
