ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
স্টাফ রিপোর্টার : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম অবস্থানে রয়েছে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৬। তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২০১।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২০০। ১৯০ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তালিকায় চতুর্থ স্থানে ১৮১ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের শহর মুম্বাই।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
(ওএস/এএস/অক্টোবর ২০, ২০২৬)
