গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন সরদার আকিবুল ইসলাম। 

মঙ্গলবার বিকেলে নিজড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানবমী শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এরআগে তার কর্মী সমর্থকদের নিয়ে নিজড়া হাইস্কুল মাঠ থেকে একটি নির্বাচনী শোডাউন বের করেন। এসময় তিনি বিভিন্ন স্থান ঘুরেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। শোডাউনে ওই ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী এবং অর্ধশতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল অংশ নেয়।

এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছি। নির্বাচনে ভোটাররা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাহলে এলাকার নানামুখী উন্নয়ন সহ সাধারণ মানুষের পাশে থাকব। সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্যন্নোয়নে চেষ্টা করে যাব। সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবো।

(টিবি/এএস/অক্টোবর ২০, ২০২৬)