ধর্মীয় ভাবগাম্বীর্যে মধ্য দিয়ে ধামরাইয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ২৩২ পি পুজা মন্ডপ যেন ভক্ত দর্শনার্থীদের ঢল নেমেছে। এতো উৎসব মূখরতা ,সাথে কড়া নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীযের শধ্য দিয়ে আজ নবমী পুজা পার্বন শাি ন্ত পূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। দুপুর থেকে পৌর এলাকার ৪৪ টি মন্ডপ যেনো ভক্ত দর্শনার্থীদের ঢল নেমেছে।এবার রথের মেলার মত ভক্তদের ঢল নামে।
মঙ্গলবার রাত সাড়ে নটায় ঢাকা বিশ আসন ধামরাইয়ের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন প্রতিটিি মন্ডপ পরিদর্শন করেন। এসময় সকল মন্ডপের কড়া নজরদারীর জন্য তার দলীয় নেতা কর্মীদের সার্বক্ষনিক নিযোজিত রেখেছেন। এবার অস্বাভাবিক মানুষের আগমনে এমপি তমিজ উদ্দিন নিজেই পুজার একয় দিন থেকে তার নেতা কর্মীদের নিয়ে সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্ডপ গুলি ঘুরে ঘুরে পুজারীদের সাথে মতবিনিময় ও খোজ খবর নিয়েছেন। আগত ভক্তদের সাথেও তিনি কথা বলেন। এমপি নিজেও পুজায় সুন্দর আযোজনে খুশি হন। পুজার তিন দিন এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন তার নেতা কর্মীদের ফোন হাতে রাখতে নির্দেশ দিয়েছেন যাতে যে কোনো প্রযোজনে দ্রুত কাজ করতে পারেন।
ধামরাই পৌর এলাকায় গভীর রাত পর্যন্ত মানুষের ভীড় ছিল এ কয় দিন তিনি সাংবাদিকদের সাখে আলাপ কালে বলেন আপনাদের উপর আমরা নির্ভর করি কোথাও কোনো সমস্যা থাকলে জানানোর জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন প্রতিমা বির্সজননের দিন এমপি নিজে সার্বক্ষণিক উপস্থিত থাকার কথা বলেন।তার রাইচ মিলের চাতালেই মেলা বসে ধামরাই এর পুজারীরা সব মিলিয়ে খুশি।
পৌর এলাকায় দুবাই গোল্ড পুজা মন্ডপের বিশাল আযোজন করেছে। আযোজক রাজেশ ঘোষ বলেন তারা ভক্তদের জন্য প্রসাদ বিতরনের ব্যবস্থা রেখেছে। স্থানীয় এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন প্রতি দিন খোজ রাখছেন বলেন।
একতা সঙ্গে প্রধান গৌরাঙ্গ ঘোষ বলেন সব কিছুই এবার সুন্দর হয়েছে। এমপির নির্দেশ মোতাবেক উপজেলা ,পুলিশ প্রশাসন সহ সবাই আমাদের নিরাপত্তা ,সরকারী অনুদান যথা সময়ে হাতে এসেছে।
প্রতিটি মন্দির পরির্দন কালে তার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সামুসুল ইসলাম,আনোয়ার জাহিদ তালুবতার, আতিকুর রহমান, সহ অন্য্যান্য নেতা কর্মীরা ছিলেন।
ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শংখ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলু ধ্বনিতে মূখরিত আজ মহা নবমী পূজা ধামরাইয়ের প্রতিটি পূজা মন্ডপ।
সকলেই ভালো থাকবে বলে প্রার্থনা করেন পুজারীরা।
প্রতিটি মন্ডপে প্রস্দা বিতরন করা হয়েছে সকল ভক্তদের মাঝে।
ধামরাই উপজেলার একটি পৌর সভায় ৪৪ টি পুজা সহ ও ১৬ টি ইউপিতে ২৩২ টি মন্ডপে অনুিষ্ঠত হচ্ছে দূর্গা পুজা।
পূজায় ধামরাইয়ের প্রতিটি মন্দিরেই চমৎকার করে আলোক ও সাজ-সজ্জা করা হয়েছে।সাজানো হয়েছে তোরন।
বিকেলে ঢাকার ধামসরাইয়ের যাত্রবাড়ি ,কায়েত পাড়া পূজা মন্ডপ পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া,ধামরাইয়ের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন ,ঢাকার ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান,ঢাকা জেলা প্রশাসক ফরিদা পারভিন সহ স্থানীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এসময় পুজারীদের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করেছেন।পুজা মন্ডপ পরিদর্শন অতিথিরা সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
(ডিসিপি/এএস/অক্টোবর ২০, ২০২৬)
