ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শিগগিরই কোনো ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সেই ঘটনা কী হতে পারে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয় আমরা কোনো আলোচনা করছি না। এক বা অন্যভাবে খুব শিগগিরই একটি ঘটনা ঘটতে যাচ্ছে।
’
তিনি আরও বলেন, ‘বেশিরভাগ মানুষ মনে করছেন, ঘটনাটি নির্বাচনের পরেই ঘটবে। তবে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা আমরা দেখব।
’
তথ্যসূত্র : মিডল ইস্ট আই
(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৬)
