স্টাফ রিপোর্টার : পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় নর্দ্দা, কালাচাঁদপুর, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০২৬)