পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পাংশা বাজার বণিক সমিতির টানা ২৫ বছরের সফল সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
দীর্ঘ ২৫ বছর পাংশা বাজার বণিক সমিতির নেতৃত্ব দিয়ে ব্যবসায়ী সমাজের অধিকার আদায় ও বাজার উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। রাজপথের সাহসী রাজনীতি ও জনসেবামূলক কাজের মাধ্যমে তিনি রাজবাড়ী ও পাংশার সর্বস্তরের মানুষের মাঝে প্রিয় মুখ হিসেবে স্থান করে নিয়েছিলেন।
পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে পৌর এলাকার ভৌত অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবা সম্প্রসারণে তাঁর নেওয়া নানা পদক্ষেপ আজও স্থানীয়রা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মরহুমের ২৪তম প্র/য়া/ণ দিবস উপলক্ষে আগামী ৩১শে অক্টোবর পাংশা পৌরসভা মাঠে এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ,প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-২ আসনের গণমানুষের নেতা জনাব হারুন- অর- রশিদ হারুন।
মৃত্যুবার্ষিকী ও আগামী ৩১শে অক্টোবরের দোয়া মাহফিল উপলক্ষে পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বণিক সমিতির নেতৃবৃন্দ মরহুম আব্দুল আজিজ সরদারের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য রাজবাড়ী ও পাংশাবাসী সহ সকল সহকর্মী ও গুণগ্রাহীদের কাছে বিনম্র দোয়া প্রার্থনা করেছেন।
