আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রেজাউলের তিন মাসের কারাদণ্ড
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আদালতের কার্যক্রম চলাকালিন আসামীর কাঠগড়া থেকে মামলার তদন্তকারি কর্মকর্তাকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় আসামী রেজাউল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল সোমবার বিকেলে এ আদেশ দেন।
আসামী রেজাউল ইসলাম (৪৮) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন জানান. কালিগঞ্জের কৃষ্ণনগরের রেজাউল ইসলামের বিরুদ্ধে কালিগঞ্জ, দেবহাটা ও সাতক্ষীরা সদর থানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ৩০টি মামলা রয়েছে। সে দীর্ঘ নয় মাসেরও বেশি সময় ধরে কারাবন্দি। গতকাল সোমবার তাকে সদর উপজেলার কুচপুকুরে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের অফিসের চেয়ার, টেবিল ও বিএনপি নেতৃবৃন্দের ছবি ভাঙচুরের পর অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য জেলা কারাগার থেকে রেজাউলকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আনা হয়। রেজাউল কাঠগোড়ায় থাকাালিন ওই মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাত বাদির কাঠগড়া থেকে নামা মাত্রই তাকে লক্ষ্য করে জুতো ছোড়ে। এ ঘটনায় বিচারক বিলাস মণ্ডল আদালত অবমাননার দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
প্রসঙ্গত, মৎস্যজীবী দলের নেতা সাইফুল ইসলামের দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৭৩জনের নাম উল্লেখ করে ১৩৫/১৪০জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী শ্রেণীভুক্ত করা হয়।
(আরকে/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)
