ধামর্ইায়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকা জেলা যুবদলের উদ্দ্যোগে ধামর্ইা পৌর সদরের রথ খোলায় রথের সামনে একটি ট্রাক মঞ্চে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ও বিশাল যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথমে আলোচনা সভা ও এর পর র্যালী বের করে। প্রচন্ড রৌদ্র তাপেও এই যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আশুলিয়া থানা থেকে রাকিব হোসেন রকির নেতৃত্বে বিশাল মিছিল সহ ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা কর্মীরা সকাল থেকেই বিশাল বিশাল মিছিল নিয়ে এসে ধামরাই পৌর সদরে এসে মিলিত হয়। এসময় ধামরাই পৌর সদর আনন্দ উৎসব ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ও উৎসব মুখর পরিবেশের সৃষ্ঠি হয়।
আজ বুধবার দুপুরে রখখোলা মঞ্চে উপবিষ্ট হন ধামরাইয়ের এমপি শিল্পপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একাধিকবারের মহিলা এমপি সুলতানা আহাম্মেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক, ঢাকা জেলা যুবদলের সভাপতি ধামরাইয়ের কৃতি সন্তান ইয়াসিন ফেরদৌস মুরাদ সহ ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামসুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নের্তৃবৃন্দরা মঞ্চে অংশ নেন।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক, ঢাকা জেলা যুবদলের সভাপতি ধামরাইয়ের কৃতি সন্তান ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে এই বিশল উৎসব মূখর অনুষ্ঠানে প্রধান অতিখি ও ভাষণ রাখেন ধামরাইয়ের এমপি শিল্পপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একাধিকবারের মহিলা এমপি সুলতানা আহাম্মেদ। বক্তব্য রাখেন ধামরাই উপজেণা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামসুল ইসলামসহ অনেকে।
আরো বক্তব্য রাখেন ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালানা কনেরছেন ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক দোঃ আইয়ুব। বক্তারা রাজনৈকিত বক্তবের পাশাপাশি মাদকের উপর জোর দিয়েছেন।
বক্তারা বলেন, মাদক সেবী ও বিক্রেতার সাথে বের করতে হবে এর পেছনে কারা রয়েছে যোহানদাতা। যারা পরিবেশ কে ধ্বংস করে দেশের সার্বিক উন্নয়ন ব্যহত করতে চায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইন শৃংথলা বাহিহীনি।যুবদল প্রধান মন্ত্রী তারেক রহমানের সকংল উন্নয়স পরিকল্পনা বাস্তবায়নে যুবদল দায়িত পালন করবে বলেন।
এরপর দুপুর একটায় নের্তৃকৃন্দ মঞ্চ থেকে নেমে বিশাল র্যালী বের করে ধামরাই রথখোলা থেকে ঢাকা আরিচা মহা সড়কের ঢুলিভীটা গিয় শেষ করেছে।
(ডিসিপি/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)
