সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আসিসিবি হেরিটেজের ৮ সপ্তাহের উৎসব
স্টাফ রিপোর্টার : রাজধানীতে মুঘল আমলের ঐতিহ্যবাহী খাবার আর সুফি সংগীতের আয়োজনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী সংগীত উৎসব ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে উৎসবের প্রথম পর্ব ‘সুফি মিউজিক এডিশন’।
অনুষ্ঠান চলবে শনিবার (৩১ অক্টোবর) রাত ২টা পর্যন্ত।
এই আয়োজনে অংশ নেবেন শত শত সংগীতপ্রেমী ও ভোজনরসিক।
লাইভ সুফি সংগীতের পাশাপাশি অতিথিরা উপভোগ করবেন মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি নানা ধরনের খাবার। রাজকীয় পরিবেশে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সংগীত ও খাবারের এই আয়োজন উপভোগ করবেন অতিথিরা।
আয়োজকেরা জানান, ৩০ অক্টোবর সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে ভিন্ন ভিন্ন ধারার সংগীতের আয়োজন।
উৎসবের পরবর্তী সূচি অনুযায়ী, ৬ নভেম্বর রবীন্দ্রসংগীত, ১৩ নভেম্বর নব্বইয়ের দশকের হিন্দি গান, ২০ নভেম্বর নজরুলগীতি এবং ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান পরিবেশিত হবে।
এ ছাড়া ৪ ডিসেম্বর পিয়ানো ও কণ্ঠসংগীত, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীতের আয়োজন থাকছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পর্বগুলোতে অংশ নিতে আগ্রহীদের আগাম টেবিল বুকিংয়ের জন্য ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে যোগাযোগ করতে হবে।
অনুষ্ঠান ও আয়োজনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে আইসিসিবি হেরিটেজের ফেসবুক পেজে: https://www.facebook.com/iccb.heritage
ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/19jKExNSKM/
লাইভ লোকেশন: https://www.facebook.com/share/19ekv2VLbz/
(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)
