পাবনায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/এসপি/অক্টোবর ৩০, ২০২৬)
