দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা.আবু জাফর মোঃ জাহিদ হোসেন।
অনুষ্ঠানে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এ সময়, দিনাজ পুর জেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা সহ জেলা বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএস/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
