পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
একে আজাদ, রাজবাড়ী : পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় পাংশা পৌরসভার চত্বরে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় এবং পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।
এ সময় আরও বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি হাবিবুর রহমান রাজা, শামসুল আলম আকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও শিল্প বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম আঃ আজিজ সরদারের জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, ছোট ছেলে ও পাংশা শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মরহুম আঃ আজিজ সরদারের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও পাংশার রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর কর্মময় জীবন ও আদর্শ আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আঃ আজিজ সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
(একে/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
