স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের কোনো সরাসরি আইনি ভিত্তি নেই। সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ রাখতে পারে।”

শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনি ভিত্তির চেয়ে রাজনৈতিক সমঝোতা অনেক সময় বেশি শক্তিশালী ও কার্যকর হয়। যদি জুলাই জাতীয় সনদের গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন ওঠে, তবে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সমঝোতাই হবে এর মূল ভিত্তি।”

জুলাই জাতীয় সনদকে টেকসই ও দীর্ঘস্থায়ী রূপ দিতে একটি বিশেষ প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “এই সনদের বিষয়ে জনগণের সরাসরি মতামত বা রায় নেওয়ার জন্য একটি মাত্র প্রশ্নে (হ্যাঁ অথবা না) এক দিনের মধ্যে একটি দেশব্যাপী গণভোট আয়োজন করা যেতে পারে।”

ভবিষ্যতে যেকোনো ধরনের স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যেন দেশে আর কোনো সংকট তৈরি না হয়। আইনি বা সাংবিধানিক কাঠামোর চেয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সমঝোতাকেই এই সনদের মূল শক্তি হিসেবে দেখা হচ্ছে।”

(ওএস/ এএস/নভেম্বর ০১, ২০২৬)