পুরোদমে শুরু হয়েছে দুবলার শুঁটকি মৌসুম, দুই দিনে প্রচুর মাছ পেয়ে খুশী জেলেরা
শেখ আহসানুল করিম, বাগেরহাট : বঙ্গোপসাগর তীরে দুবলায় প্রথম দিনের প্রাকৃতিক দূর্যোগ কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। ঘূর্ণীঝড় অর্ণবে রপ্রভাব কেটে যাওয়ায় জেলেরা সাগরে নেমে দুই দিনে প্রচুর মাছ পেয়ে বেজায় খুশী। জেলে-মৎস্যজীবিদের পদচারণায় এখন মুখরিত দুবলার ৪টি চরের শুঁকটি পল্লী।
সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচরের ৮১ বর্গমাইল এলাকা জুড়ে দুবলার অস্থায়ী জেলে পল্লীতে দেশের ৮০ ভাগ শুঁটকি মাছআহরণ হয়ে থেকে। সাগর থেকে লইট্রা, ছুরি, চিংড়ি, রুপচাঁদা, পোয়াসহ নানা প্রজাতির মাছ ধরে শুঁটকি করে দুবলার দশ সহস্রাধিক জেলে। ৩০ অক্টোবর থেকে মার্চ এই ৫ মাস জেলেরা দুবলার শুঁকি পল্লীতে অবস্থান করে সাগরে মাছ ধরবেন। শুঁটকি আহরণ মৌসুমে এবার শুঁটকি পল্লীতে জেলে-বহরদারদেরজন্য ১০১৮টি অস্থায়ী ঘর, ৬৭টি ডিপো ও বিভিন্ন নিত্যপন্যের ১১৬টি দোকান ঘর তৈরীর অনুমতি দেয়া হয়েছে।
দুবলার আলোরকোল থেকে আজ রবিবার বিকালে মোবাইল ফোনে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, ঘূর্ণীঝড় অর্ণবের প্রভাব মাথায় নিয়ে দুবলায় এবারের শুঁটকি মৌসুম শুরু হয়েছে। সাগরের আবহাওয়া ভালো হওয়ায় প্রথম দিন মাছ ধরতে পারেনি জেলোরা। গত দুদিনে জেলেরা প্রচুর মাছ পেয়েছেন। এ বছর দশ সহস্রাধিক জেলে দুবলার শুঁকি পল্লীতে এসেছেন। জেলেদের মধ্যে বনদস্যু আতংক রয়েছে। জলদস্যু নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার জন্য কোস্টগার্ড, র্যাব ও পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী মোবাইল ফোনে জানান, মৌসুমের প্রথম দিনে এখানে এসে জেলেদের কেউ প্রাকৃতিক দূর্যোগের কারনে মাছ ধরতে পারেনি। তারা থাকার জন্য অস্থায়ী ঘর বানানোর পর সাগওে মাছ ধরতে নেমে পড়েছেন। গত দুই দিনে সাগরে জেলেরা প্রচুর মাছ পেয়ে তারা বেজায় খুশী হয়েছেন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, সাগওে ঘূর্ণীঝড়ের প্রভাব কাটিয়ে জেলেরা শনিবার থেকে সাগওে মাছ ধরতে নেমে পড়েছেন। গত দুইদিনে ধরা মাছ শুঁটকি করতে তাদের বানানো মাচায় বিছিয়ে দিয়েছেন কেউ মাটিতে ত্রিপলের উপর মাছ মেলে ্যশুকাতে দিয়েছেন।
(এস/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
