শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। গতকাল রবিবার বিকালের দিকে হাসপাতালের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারী ক্লিনিকের স্বাস্থ্য সেবার চিত্র সভায় তুলে ধরা হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবারমান বাড়ানোর জন্য মুন্সীগঞ্জ-১ আসনের এমপি ও বিএনপির পক্ষ থেকে ৫ জন ক্লিনার, নতুন বেড, ফ্যান, নেবুলাইজার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার বিষয়টি উপস্থাপন করা হয়। এছাড়া সিজারিয়ান অপারেশনের বিষয়ে সচেতনা বৃদ্ধি, বেসরকারি ক্লিনিকের ইচ্ছেমত টাকা আদায়ের বিষয়টি মনিটরিংয়ে রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদ্দিন, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, আরএমও ডাঃ শংকর পাল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সেনেটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, বিএনপি নেতা শফিউল আলম খান আজম, মো. আল হাসান, শহিদুল ইসলাম কাড়াল, স্বাধীন মোল্লা, শফিকুল ইসলাম, সমাজ সেবক রুহুল আমিন, শামীম খান প্রমুখ।
(এম/এসপি/নভেম্বর ০২, ২০২৬)
