পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য সেবন করার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।
সোমবার (০২ নভেম্বর) রাত আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় পাংশা থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাংশা, রাজবাড়ী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীদের এই দণ্ডাদেশ প্রদান করেন এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন - মোঃ জুয়েল মন্ডল (৩৩), পিতা- ইবাদত আলী মন্ডল, সাং- রঘুনাথপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোঃ কলম আলী (৩৫), পিতা- শাহাদত আলী, সাং- পাংশা চাঁদপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ০৪ (চার) মাসের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়
মোঃ বাচ্চু প্রামানিক, পিতা- সাত্তার প্রামানিক, সাং- পাংশা চাঁদপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ০৬ (ছয়) মাসের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোঃ রতন শেখ (২০), পিতা- মোঃ ইছাক শেখ, সাং- হাবাসপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী। তাঁকে ১৫ (পনের) দিনের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
(একে/এসপি/নভেম্বর ০২, ২০২৬)
