মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম গোরস্থানের বিপরীত পাশে মধমতি নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নারীর গলায় তুলসীর মালা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. শামীম আহমেদ জানান, নৌপুলিশ, সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(বিএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)