মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ১১ নম্বর বেরুইল-পলিতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে বেরুইল-পলিতা খাড়াপাড়ায় আয়োজিত এ সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম আকবর শেখ।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন মাস্টার, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মাওলা, ১ নং- ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউপি ২ নং- ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোল্লা,৭ নং-ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু মোল্লা, ৮ নং- ওয়ার্ড বিএনপির সভাপতি চন্দন কুমার ভট্টাচার্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় কালে সভাপতি মো. গোলাম আকবর শেখ বলেন, ২০২৫ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আমার একটা ওয়াদা ছিল নেতাকর্মীদের মধ্যাহ্ন ভোজেরপ্রত্যাশা পূরণ করতে পারি নেই। তবে এবার একটু সক্ষম হয়ছে আমি সফল হয়েছি।

এরই অংশ হিসেবে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন মাস্টার বলেন, আগামী দিনেও তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সংক্ষিপ্ত সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৬)