পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী আফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সার্বিক পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ৷ সহকারী কমিশনার ভূমি শাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র কোষাধ্যক্ষ রুহুল আমিন মুকুল, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মিয়া সহ উপজেলা সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
(একে/এএস/নভেম্বর ০৬, ২০২৬)
