‘সরি, পরী এ দেশে থাকতে হলে এসব যুদ্ধ করতে হবে’
বিনোদন ডেস্ক :
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়েরকৃত মামলায় জামিন আবেদন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়ে গাড়িতে উঠতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন এই অভিনেত্রী।
সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে পরীমণি ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে। আদালত প্রাঙ্গণে ধারণকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হঠাৎ মেজাজ হারিয়ে একজনের দিকে তেড়ে যাওয়ার পাশাপাশি গালিগালাজ করেন পরীমণি। এই ঢালিউড নায়িকাকে বলতে শোনা যায়—“তুই আমার গায়ে হাত দিয়েছিস ক্যান!” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাংবাদিক।
পরীমণির মেজাজ হারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চর্চায় মেতেছেন নেটিজেনরা। অনেকে এ নায়িকাকে আক্রমণ করে মন্তব্য করছেন, কেউ কেউ সাংবাদিকের দায়িত্ব-জ্ঞান নিয়ে সমালোচনা করছেন। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা পরীমণি।
এক দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে পরীমণি পেয়েছেন—তারকাখ্যাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই কোটি অনুসারী তার। নানা সময়ে নানা বিষয়ে আলোচনার কেন্দ্রে থাকার অভিজ্ঞতাও কম নেই তার
এক দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে পরীমণি পেয়েছেন—তারকাখ্যাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই কোটি অনুসারী তার। নানা সময়ে নানা বিষয়ে আলোচনার কেন্দ্রে থাকার অভিজ্ঞতাও কম নেই তার
এ পরিস্থিতিতে নেটিজেনদের আচরণ ও মোজো সাংবাদিকদের নিয়ে প্রশ্ন তুলেছেন লাক্স তারকা অভিনেত্রী জাকিয়া বারী মম। সোশ্যাল মিডিয়ায় পরীমণির একটি ছবি পোস্টে এই অভিনেত্রী বলেন, “এ মানুষটাকে নিয়ে এত মজা সবাই নেন! অথচ তার খারাপ সময়ে একটা আপত্তিকর ঘটনাও তার বিপক্ষেই নিয়ে গেলেন সম্মানিত ফেবু বিচারকরা!”
একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে জাকিয়া বারী মম বলেন, “এ কেমন বিচার? পরি নারী বলে? আর মোজোগুলা যে সাংবাদিকতাও গিলে ফেলতেছে, সেটার কী হবে? আর কত পিছ কদমে হাঁটবেন?”
পরীমণির কাছে দুঃখ প্রকাশ করে জাকিয়া বারী মম বলেন, “সরি, পরী এ দেশে থাকতে হলে এসব যুদ্ধ করতে হবে। এটা এ জন্মের গিফট!”
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ ঘটনার একদিন পরই আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই চিত্রনায়িকা।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগেই অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দেন তিনি
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগেই অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৬)
