একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ,সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো: রাকিবুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল লতিফ খান,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম জাহাঙ্গীর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত সরদার,পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার সরদার প্রমুখ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষক কল্যাণ ট্রাস্টয়ের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম সোহরাব।

(একে/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)