বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোল সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৬) মরদেহ দুই দিন পরে শনিবার রাত সাড়ে নয়টায় আলোরকোল সাগরতীর থেকে উদ্ধার করেছে বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা। নিহত পর্যটক রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার স্বজনদের খবর দেয়ার পর মরদেহ গ্রহনে তারা এখন সুন্দরবনের পথে রওয়ানা হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোল সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলে নেমে সাগরের স্রোতে রিয়াজ আহমেদ ভেসে যায়। সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড এতথ্য নিশ্চিত করেছে। 

সুন্দরবনের আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার রবিউল ইসলাম মোবাইল ফোনে জানান, শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোল সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলে নেমে সাগরের স্রোতে রিয়াজ আহমেদ ভেসে যাবার পরপরউ সাগর ও সুন্দরবনের নদী ও খালে ব্যাপক তল্লাশী চালানো হয়। তল্লাশী অভিযানকালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলোরকোলে সাগরতীর থেকে ভাসমান অবস্থায় পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ লাশ বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে। নিহত পর্যটটের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত পর্যটক রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। সে তার বন্ধুদের সাথে সুন্দরবন ভ্রমণের জন্য শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে একটি বোটে করে ওইদিন দুপুর ২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে পৌঁছে আলোরকোল সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলে করতে নামে। এক পর্যয়ে পর্যটক রিয়াজ আহমেদ সাগরের স্রোতে ভেসে যায়। নিহত পর্যটকের খবর দেয়া হলে তার স্বজনরা মরদেহ গ্রহনের জন্য এখন সুন্দরবনের পথে রওয়ানা হয়েছেন বলেও জানান এই বন কর্মকর্তা।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সুন্দরবনের আলোরকোল সমুদ্র সৈকতে থেকে সাগরে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ পাওয়া গেছে। কোষ্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

(এস/এসপি/নভেম্বর ০৮, ২০২৬)