ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৮ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদী-আটঘরিয়ার গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিব।
বিকেল ৫টায় ঈশ্বরদীর রেলগেটসংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র্যালিটি বের হয়। পরে রেলগেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ডাবলু, মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা ও ইঞ্জিনিয়ার আবু সাঈদ উজ্জ্বল এবং পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর হাসান সুমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্যসচিব রকি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, রেজাউল করিম ভিপি শাহীনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তির জানান দেন।
(এসকেকে/এএস/নভেম্বর ০৯, ২০২৬)
