রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপকূলের জেলেরা। সোমবার বেলা ১১ টার সময় শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর মধ্যে উপকূলের জেলে বাওয়ালিদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে জেলে বাওয়ালিদের সাথে একাত্মতা ঘোষণা করেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজ।

বনদুস্য নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপি'র আহবায়ক মোঃ সোলায়মান কবিরসহ জেলে সংগঠনের নেতৃবৃন্দ।

দ্রুত সময়ের মধ্যে দস্যুদমনে প্রশাসনের অভিযান পরিলক্ষিত না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

(আরকে/এএস/নভেম্বর ১০, ২০২৬)