সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকালের দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিঘারবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফিরোজ খান রাজ উপজেলার আগুলদিয়া গ্রামের মোমরেজ খানের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীগার বিলের পাড় থেকে নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা, পুলিশ অ্যাসল্ট মামলা সহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এএন/এসপি/নভেম্বর ১০, ২০২৬)
