চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
বাগেরহাট প্রতিনিধি : দারিদ্রতা ও স্বামীর চরম অবহেলায় বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৩ মাস বয়সী ছেলেকে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে এক মা। বুধবার সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে আল আমিন নামের এই শিশু বিক্রির ঘটনা ঘটে। এ ঘটনা জানতে পেরে দু’দিন পর শুক্রবার দুপুরে র্শিশুকে উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা। আর্থিক সহয়তা দিয়ে এখন শিশুকে তার মা অনিকা আক্তারের জিম্মায় দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের হতদরিদ্র পলাশ শেখের মেয়ে অনিকা আক্তার দুই বছর আগে কাজের সুবাদে চট্টগ্রামে থাকা অবস্থায় এই এলাকার হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তাঁর বিয়ে হয়। ১৩ মাস আগে এক পুত্র সন্তানের জন্য দেয় অনিকা আক্তার। জন্মের পর শিশুটির নাম রাখা হয় আল আমিন।
শিশুটির মা অনিকা আক্তার বলেন, সন্তান জন্মেও আগে থেকেই স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের খোঁজখবর রাখেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখার পাশাপাশি আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি। এই চরম অসহায়ত্বের কারনে শিশুটি যাতে খেয়েপরে ভালো থাকতে পারে তিনি নিজের নাড়িছেড়া ধনকে ৩০ হাজার টাকার বিনিময়ে বুধবার সন্ধ্যায় মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের হাতে তুলে দিয়েছিলাম।
মোরেলগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, শিশুটিকে বিক্রির খবর পেয়ে দু’দিন পর শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রি করার কোন সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এস/এসপি/নভেম্বর ১৩, ২০২৬)
