রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চার মাস অন্তঃস্বত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে জবাই করে ছয় মাস পলাতক থাকার পর বাড়িতে নয় ঘণ্টা অবস্থান করলেও যথাসময়ে ঘটনাস্থলে না যাওয়ায় পালিয়ে গেছে আসামি সাদ্দাম হোসেন। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত সাদ্দাম তার নিজ বাড়ি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি গ্রামে অবস্থান করে সাদ্দাম। সাদ্দাম হোসেনের(৪০) বাবার নাম লুৎফর রহমান।

লক্ষীদাঁড়ি গ্রামের আব্দুর রশিদের স্ত্রী ফাতেমা খাতুন জানান, প্রথম স্বামী লুৎফর রহমান মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে তালাক দিয়ে ভোমরার আব্দুর রশিদকে বিয়ে করেন তিনি। চলতি বছরের ১৬ মে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজের চার মাসের অন্তঃস্বত্বা স্ত্রী তাসলিমাকে(৩৫) ঘরের মধ্যে আটকে রেখে জবাই করে হত্যার পর পালিয়ে যায় তার ছেলে সাদ্দাম। এ পর্যন্ত তার কোন সন্ধান জানতেন না তিনি। এক পর্যায়ে সাদ্দামের মেয়ে সাদিয়াকে ভোমরার রাশিদা কে মাধ্যমিক বিদ্যালয় থেকে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে নিজ বাড়িতে রাখেন বেহাই বহেরা গ্রামের নুরুজ্জামান ঢালী। সাদ্দামের ছেলে ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রোহান তার কাছে থেকেই পড়াশুনা করতো। তার (ফাতেমা) বোন মারিয়ার মেয়ের আকিকার অনুষ্ঠানে নানার বাড়ি থেকে তার বাড়িতে আনা হয় সাদিয়াকে। শুক্রবার সাদিয়া ও রোহন তার কাছে ছিল।

ফাতেমা খাতুন জানান, শুক্রবার রাত ১২টার দিকে দরজার কড়া নড়ার শব্দ পান তিনি। একপর্যায়ে সাদ্দামের গলা বুঝতে পেরে তিনি দরজা খুলে দেন। এ সময় সাদ্দাম তার ফোন ও বাইরের বারান্দার গেটে লাগানো খোলা তালা নিয়ে ঘরের মধ্যে থাকা টিনের বাক্সের তালা ভেঙে কিছু না পেয়ে ৩০০ টাকা নিয়ে সন্তানদের ঘরে যেয়ে দরজা লাগিয়ে দেয়। একপর্যায়ে তিনি পুলিশকে অবহিত করার জন্য ঢাকায় অবস্থানকারি তার ভাই ইয়াছিনের ঘরে যেনে বোন নাজমার সঙ্গে কথা বলেন। নাজমার ফোন থেকে তিনি বিষয়টি তার ভাই মনিরুল, ইউপি সদস্য সন্তোষ ঘোষ ও সাদ্দামের শালিকা কেয়ামনি ও বেহাই নুরুজ্জমাানকে অবহিত করে পুলিশকে খবর দেওয়ার কথা বলেন। পুলিশ না আসায় রাত দুটোর দিকে নাজমা যেয়ে স্থানীয় বিজিবি চৌকিতে যেয়ে খবর দেয়। টহলরত দুই বিজিবি সদস্য এসে বারান্দায় দাঁড়িয়ে সাদ্দামের সাথে কথা বলে চলে যান।

সাদ্দাম তার সন্তানদের উপর চড়াও হতে পারে এমন আশঙ্কায় বিজিবি কোন সিদ্ধান্ত না নিয়ে চলে যায়। কোন সমস্যা তৈরি হলে তাদেরকে অবহিত করার কথা বলা হয়। এরপরও দফায় দফায় চেষ্টা করেও পুলিশ না আসায় শনিবার সকাল ৯টার দিকে শৌচাগারে যাওয়ার কথা বলে বাড়ির পিছন দিক দিয়ে চলে যায় সাদ্দাম। সাদ্দাম ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো বলে তাকে জানায়। এমনকি সে আদালতে আত্মসমর্পণ করতে এসেছিল বলে তাকে জানায়। তবে ভোমরা বন্দরে একোয়ারকৃত তার চার শতক জমি বাবদ মোটা অংকের টাকা তিনি পেয়েছেন (ফাতেমা) এমন খবর পেয়ে সাদ্দাম বাড়িতে আসতে পারে বলে তিনি মনে করেন। তিনি তার ছেলে পালিয়ে যাওয়ার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ সাদ্দামকে সন্ধ্যার মধ্যে তাদেও হাতে তুলে দেওয়ার হুশিয়ারি দিয়ে চলে যায়। ফলে তিনি আতঙ্ক বোধ করছেন।

সাদ্দামের মেয়ে সাদিয়া জানান, তার আব্বা তাকে ও ভাই রোহানকে নিয়ে ঘরে দরজা দিয়ে তাদের সঙ্গে অনেক সময় কথা বলেছিল। তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলেছিল।

বহেরা গ্রামের নুরুজ্জামান ঢালীর মেয়ে কেয়ামনি জানান, তার বোন তাসলিমাকে হত্যা করে পালিয়ে যাওয়ার পর সাদ্দামকে আসামী করে গত ১৭ মে তার বাবা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ সাদ্দামকে ধরার জন্য উল্লেখযোগ্য কোন ভূমিকাা রেখেছিল সেটা তার জানা নেই। পাঁচ মাস ২৭ দিন পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাদ্দাম তার মায়ের ফোন থেকে তাকে কল দেয়। সাত মিনিট কথা বলে সে। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি তিনি ভাই সজলকে অবহিত করেন। সজল থানায় যোগাযোগ করার চেষ্টা করলে কোন পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেননি। সকালে পুলিশ ফোন না ধরায় আব্বা ও এক আত্মীয়কে থানায় পাঠানো হয়। সেখানে কাউকে না পেয়ে কর্তব্যরত অফিসারকে বলে সকাল সোয়া ৯টার দিকে লক্ষীদাঁড়ি গ্রামে যান। যেয়ে শুনতে পান ৯টার দিকে সাদ্দাম চলে গেছে। প্রায় সাড়ে ৯টার দিকে উপপরিদর্শক শাহাদাৎ হোসেনসহ কয়েকজন পুলিশ সেখানে যায়। এতবড় নৃশংস হত্যাকারি সাদ্দাম ৯ ঘণ্টা বাড়িতে থেকে পালিয়ে যাওয়ার জন্য তিনি পুলিশের দায়িত্ব অবহেলাকে দায়ী করেন।

ভোমরা ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে নাজমা খাতুনের ফোন থেকে তার বোন ফাতেমা কথা বলে সাদ্দামের অবস্থান জানান। তাৎক্ষণিক তিনি উপপরিদর্শক মফিজকে কল দিলের ধরেননি তিনি। তার পর তিনি ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীকে অবহিত করেন। তিনি সাদ্দমাকে নজরদারিতে রাখতে বলেন। একপর্যায়ে রাত আড়াইটা পর্যন্ত বারান্দায় বসে ঘরে থাকা সাদ্দামের সাথে কথা বলে বাড়ি ফেরেন তিনি। সকাল ৯টার পর সাদ্দাম বাড়ি থেকে ভোমরা বালির মাঠ দিয়ে চলে গেছে মর্মে তিনি জেনেছেন। সে একজন খুনী বলে তাকে ধরতে কেউ সাহস পায়নি।

বিষয়টি জানতে পেরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে এ প্রতিবেদক শনিবার সকাল ৭টা ৫৯ মিনিট ও ৮টায় দুই বার ফোন করলে তিনি রিসিভ করেননি। সকাল ৮টা ০৭ মিনিটে তার হোয়াটসঅ্যাপ এ এ সংক্রান্ত ম্যাসেজ দেওয়া হয়। এরপরপরই সাতক্ষীরা পুলিশ সুপার ও ডিআই ওয়ানকে ম্যাাসেজ দেওয়া হয়। সকাল ৮টা ১৭ মিনিটে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক শাহাদাৎ হোসেনের ফোন নাম্বার ম্যাসেজ করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে। সকাল ৮টা ২০ মিনিটে কর্তব্যরত অফিসার রাজীব এর সাথে কয়েকবার কথা বলার পর উপপরিদর্শক শহাাদাৎ হোসেন ৮টা ২৩ মিনিটে এ প্রতিবেদকের সাথে কথা বলে বিষয়টি জানতে চান। সকাল পৌনে ১০টায় তিনি এ প্রতিবেদকে ম্যাসেজ দিয়ে তদন্তকারি কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করছে মর্মে জানান।

একই সাথে সাদ্দাম গভীর রাতে এসেছিল, চলে গেছে বলে জানান। সকাল ১১টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, তিনি রাত আড়্টাা থেকে তিনটার দিকে ঘুমোতে গিয়েছিলেন। রাতে ভোমরার সন্তোষ মেম্বর বিষয়টি তাকে জানিয়েছিল। অথচ ঘটনা সম্পর্কে বিস্তারিত না জানা, মামলা হয়েছিল কিনা মেম্বর বলতে না পারা এবং আসামীর নামে চার্জশীটের পর গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা নিশ্চিত না হতে পেরে ইচ্ছা থাকার পরও সাদ্দামের লোকজনদের বেশি তদ্বিরের কারণে সে চলে গেছে। তবে তাকে ধরার চেষ্টা চলছে। যদিও সন্তোষ মেম্বর এ প্রতিবেদককে বলেছিলেন তার সাথে কোন পুলিশের কথা হয়নি।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন ১১টা ২৫ মিনেটে এ প্রতিবেদকের সকাল ৮টা ২০ মিনিটের ফোন কেটে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি সকাল আটটায় কিলো ডিউটির জন্য প্রস্তুত হচ্ছিলেন। সকাল ৬টা থেকে সাড়ে ৬টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তখন সাদ্দাম বাড়ি থেকে চলে গেছে মর্মে জানতে পারেন। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সোয়া একটায় সাদ্দামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

(আরকে/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)