চাটমোহর প্রতিনিধি : জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশি^ক সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে পাবনার চাটমোহরে একটি পথসভা ও সাইকেল র‌্যালীর আয়োজন করা হয়। 

আজ শনিবার সকালে পৌর সদরের জিরো পয়েন্টে ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা এবং ওয়াটার কিপার বাংলাদেশ এর যৌথ আয়োজনে আয়োজিত সাইকেল পথসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

জলবায়ূ সংকটের জন্য ঐতিহাসিক ভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কর্পোরেশনগুলোর জবাব দিহি, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে শতভাগ নবায়ন যোগ্য জ¦ালানিতে ন্যায্য রুপান্তরের দাবি জানানো হয়। সংক্ষিপ্ত পথসভায় চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে করেন, বক্তব্য দেন, চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম, চিকনাই নদী রক্ষায় আমরা এর সদস্য সচিব মোঃ খলিলুর রহমান প্রমূখ।

পথসভা শেষে একটি সাইকেল র‌্যালী জিরো পয়েন্ট থেকে শুরু করে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(এসএইচ/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)