পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ কামরুল আলম। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(একে/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)
