বায়ুদূষণে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর
স্টাফ রিপোর্টার : বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মান শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২৬)
