গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা। গতকাল
শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে। এর এক পয্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কায্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।

(টিবি/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)