স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় হ্যাক হয়েছে সাংবাদিক রিয়াজুল রিয়াজের ব্যবহৃত ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বিজনেজ একাউন্ট (০১৬১১***৩০)। গতকাল শনিবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে। এ বিষয়ে রিয়াজ ফরিদপুরের কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন (জিডি নং ১০৩৪, তারিখ: ২০-১১-২০২৬ ইং)।

আজ রবিবার সকালে সাংবাদিক দিয়াজুল রিয়াজের করার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

রবিবার সকালে এ বিষয়ে সাংবিধানিক রিয়াজ জানান, বেলা ১১ টা ৪৩ মিনিটে আমার হোয়াটসঅ্যাপে একটা ফোন আসে। আমি অন্য ফোনে কথা বলায় ফোনটি ধরতে পারিনি পরে ফোন চেক করে দেখি ~BD ARMY SPECIAL FORCES নামে একটা আইডি ওপরে আর্মির গ্রুপ ছবি। আমি সেটি স্কিন শর্ট দিয়ে ফরিদপুর এলাকায় কর্মকত ছিলেন এমন কয়েক আর্মির গোয়েন্দাদের পাঠিয়ে বলি আপনাদের কেউ কিনা? তার মধ্যে একজন আমাকে ভয়েস পাঠিয়ে বলেন। আমাদের কেউ না। ঢাকা থেকে হতে পারে। আপনি কথা বলেন।

আমি তার কথায় কিছুটা ভরসা পেয়ে তাকে ফোন দেই কিন্তু তিনি ফোন পিক করেন নাই। পরবর্তীতে আনুমানিক সোয়া সোয়া ১২টার দিকে ওই নম্বর থেকে আবার ফোন আসে। তিনি আমাকে আর্মির একজন কর্ণেল দাবি করে আর্মি হেড কোয়ার্টার থেকে ফোন দিয়েছেন বলে জানতে জানান এবং অনেক সুন্দরভাবে কথা বলেন। তিনি আমাকে জানান, আমার এ নম্বরটি মোট তিনটি স্থানে ক্লোন হয়ে পরিচালিত হচ্ছে ফরিদপুরের কানাইপুরে VIVO V-29 Pro রফিকুল নামে একটি ডিভাইস থেকে, ঢাকা মিরপুর -১০ এ একটি ডিভাইস থেকে এবং ফরিদপুর বোয়ালমারী থানায় আরেকটি ডিভাইস থেকে ক্লোন হয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হচ্ছে। এবং মিরপুরের ডিভাইস ও বোয়ালমারি'র ডিভাইসটি ফায়ারফক্স নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত তারা তাদের এক জেলারেলকে অসম্মান করে কথা বলেছেন। তিনি খুব খেপে আছেন। তারা তাদের ধরতে চান। আমি বললাম ধরেন সমস্যা কোথায়? তিনি বললেন সেক্ষেত্রে আপনার একটু সহযোগিতা লাগবে। আপনার ডিভাউসটি সুরক্ষিত করার জন্য আমার নির্দেশনা মেনে একটু সহযোগিতা করতে হবে।

রিয়াজ জানান, নিজেকে আর্মির আইটি এক্সপার্ট দাবি করা ওই ভদ্রলোকের কথা বিশ্বাস করে আমি তাকে অনকলে রেখে তার নির্দেশনা অনুযায়ী আমার হোয়াটসঅ্যাপের ঢুকে ছয় ডিজিটের একটি কোড বসালে তা লোডিং হতে থাকে। লোকটির সুন্দর কিছু পরামর্শ ও নির্দেশনা শুনিয়ে বিদায় নিলে আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আসি। তারপর থেকে আমার হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা দিলে আমি একাধিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করি। পরে তাঁরাই আমাকে নিশ্চিত করেন আমার হোয়াটসঅ্যাপ আইডিটি ওই কথিত কর্ণেল নামক হ্যাকার হ্যাক করে নিয়েছেন। জলদি জিডি করারও পরামর্শ দেন।

আফসোস করে রিয়াজ জানান, আমি এধরণের বিষয়ে অনেককেই পূর্বে শতর্ক করেছি, আজ নিজেই বোকা হয়ে গেলাম। এমন ভাবে কথা বলেন হ্যাকারেরা যে অবিশ্বাস করারও কোনো সুযোগ থাকে না।

এদিকে, তাঁর হোয়াটসঅ্যাপ আইডিটির সাথে পরিচিতদের কোনো ধরণের যোগাযোগ না করতে অনুরোধ করেছেন রিয়াজ। এছাড়া আইডিটি ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের বিশেষ প্রতিনিধি রিয়াজুল রিয়াজ।

(আরআর/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)