রাজবাড়ীতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপি হারুনের নেতৃত্বে বিশাল মটর শোভাযাত্রা
একে আজাদ, রাজবাড়ী : নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য মো: হারুন অর রশিদের নেতৃত্বে ৪ হাজার মোটর সাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলার শেষ প্রান্তে শিয়ালডাঙ্গী এলাকা থেকে মোটর শোভা যাত্রা শুরু করে কালুখালীর শেষ প্রান্তে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।
মোটর শোভাযাত্রায় পাংশা ও কালুখালী উপজেলার সকল ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানালেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারন অর রশিদ। সংক্ষিপ্ত পথসভায় বলেন আমরা শান্তি চাই তাহলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা নৈরাজ্য সৃষ্টি করলে এর মাশুল আপনাদেরই দিতে হবে।
(একে/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
