সুন্দরবনসহ উপলকূল বাঁচাতে মিছিল সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ উপকূল বাঁচাতে হবে। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সমুমুদ্রষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধিতে সুন্দরবন ও উপকূলের প্রাণপ্রকৃতি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশ্বে মোট কার্বন নিঃসরণে বাংলাদেশ শূন্য দশমিক ৫ শতাংশেরও কম করলেও জলবায়ুর অভিঘাতে ভয়াবহ বিপর্যয়ের শিকার হচ্ছে কার্বন ধারনের অফুরন্ত ভান্ডার সুন্দরবনসহ দেশের মানুষ। এমন অবস্থায় মঙ্গলবার সকালে বাগেরহাটের কানাইনগর পশুর নদীর চরে সুন্দরবনকে রক্ষায় মানবববন্ধন, মিছিল ও সমাবেশে করেছে পরিবেশ কর্মীরা।
ক্লাইমেট এ্যাকশন ফোরাম মোংলার সভাপতি পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসান, জলবায়ু উদ্বাস্তু নেত্রী ফারজানা বেগম, লিডার্সের বদরুন্নেসা মিলি ও ফাতেমা জান্নাত বক্তব্য রাখেন।
সমাবেশে পরিবেশবাদী মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবন কেবলমাত্র বাংলাদেশ না এটি এশিয়ার ফুঁসফুঁসও। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে পরিবেশবান্ধব নবায়যোগ্য সবুজ জ্বালানির সম্প্রসারণ ঘটাতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই, জলবায়ুু তহবিল থেকে উন্নয়নশীল দেশে ৬৫ শতাংশ অর্থ আসে ঋণ হিসেবে। আমরা ঋণ নয়-, ক্ষতিপূরণ চাই। জলবায়ুর অভিঘাত থেকে সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার চাই।
জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল ১০ লক্ষাধিক বনজীবী ও জেলের জীবন জীবিকা এখন হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার পাশাপামি পমুর দনীতে কয়লা ও শিল্প দূষণে নদী মাছশুন্য হয়ে পড়েছে। নিরাপদ খাবার পানি নেই। সুন্দরবনের প্রাণপ্রকৃতি, বনজীবী, জেলে মাওয়ালসহ উপকূলে জলবায়ু ঝুঁকি দিন দিন বাড়ছে।
জলবায়ু উদ্বাস্তু নেত্রী ফারজানা বেগম বলেন, লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেও পানি সংকটে নারী ও শিশু স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। সারাক্ষণ তীব্র লবণ পানি ব্যবহারে উপকূলের নারীরা জরায়ুু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তাদেন প্রজনন স্বাস্থ্য সমস্যাসহ বন্ধ্যাত্মের সংখ্যা দিন দিন বাড়ছে। কপ ৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে সুন্দরবনসহ উপকূলের নারী ও শিশু স্বাস্থ্যে নিঃশর্ত অর্থায়নের জোর দাবি জানান।
(এস/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
