মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা এলাকায় নিজেদের বৈধ জায়গায় ব্যাবসা বন্ধের নির্দেশের প্রতিবাদে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদমান আকিফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার ঘরমালিক ও ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকালে নহাটা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদমান আকিফ নহাটা বাজারে গিয়ে সকল ব্যবসায়ীদের বলেন, সরকারী সম্পত্তিতে অবৈধভাবে ব্যাবসা করিতেছেন আপনারা ব্যাবসা বন্ধ করুন । ব্যাবসা করতে হলে লিজ নিন। তা নাহলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হইবে।
এ বিষয়ে ঘোষণা দেওয়ার পর পুরা বাজার বনিক সমিতির সকল ঘরমালিক ও ব্যাবসায়ীরা বলেন, তারা বৈধ জমিতে ব্যাবসা করছেন তাদের সাথে কেন প্রশাসন অবিচার করবে। প্রশাসনের অবিচারের প্রতিবাদেই সংবাদ সম্মেলন করেন নহাটা বাজারের ব্যাবসায়ীরা।
নহাটা বাজার বনিক সমিতির সভাপতি মো: মনির হোসেন সংবাদ সম্মেলনে লিখিত সংবাদ পাঠ করে বলেন, এই মর্মে আমরা নিম্ন স্বাক্ষরকারী ঘর মালিক ও ব্যাবসায়ীগন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাইতেছি যে, বৈধ কাগজপত্র থাকা সত্বেও মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সাদমান আকিফ বিনা নোটিশে সশরীরে বাজারে উপস্থিত হইয়া ব্যাবসায়েিদর ঘর বন্ধ করার নির্দেশ দেন। বলেন, বাজারে প্রায় শতভাগ লোক অবৈধভাবে ব্যাবসা করিতেছেন। এই জমিগুলো সরকারী সম্পত্তি। আমি বাজারের জমি লিজ প্রদান করিব। তাই যাহারা লিজ নিতে ইচ্ছুক তাহারা মহম্মদপুর ভুমি অফিসে যোগাযোগ করুন। অন্যথায় আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করিব। এসিল্যান্ড মহোদয়ের এ ধরনের গর্হিত আদেশে ব্যাবসায়ী ও ঘর মালিক মর্মাহত । এই আদেশ বাস্তবায়ন হলে বৈধ কাগজধারীরা ক্ষতিগ্রস্থ হবেন।
অতএব কোনো বেআইনী আদেশে যেন কোন ঘর মালিক ও ব্যাবসায়ী ক্ষতিগ্রস্থ ন হয় এই কারনে মুলত সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, নহাটা উনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাহামুদ হোসেন, নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: বাবলু মোল্যা, নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মতিয়ার রহমান, সমাজ সেবক মো: আক্কাস শেখ, নহাটা ইউপি সদস্য মো: ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: বাহারুল ইসলাম, চাকুলিয়া মাদ্রাসার সুপারেনটেনডেন্ট জামাতের ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর শাকুর, নহাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জেড, নহাটা ইউনিয়ন যুবদলনেতা আবুল হাসনাত পান্নু, বিএনপি নেতা ইমদাদুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা সহকারী কমিশনার ভুমির এমন আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে মহম্মদপুর সহকারী কমিশনার ভুমি মো: সাদমান আকিফ বলেন, সরকারী জমিতে নহাটা বাজারে অবৈধভাবে ব্যাবসা চালিয়ে আসছেন ব্যাবসায়ীরা । সরকারের নির্দেশে আইন অনুযায়ী আমি তাদেরকে বলেছি ব্যাবসা করতে হলে সরকারের নিকট থেকে লিজ নিয়ে বৈধ ভাবে ব্যাবসা করুন। অবৈধভাবে সরকারী সম্পত্তি কেহ ব্যাবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হইবে।
(বিএস/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
