আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে ডেমোক্র্যাটদের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। এর মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে ইতিহাস গড়ার পথে এগিয়ে গেলেন তিনি।

২০২৭ সালের ৩ জানুয়ারি নতুন মেয়াদের প্রথম দিনে আনুষ্ঠানিক ভোটাভুটির মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) রুদ্ধদ্বার ভোটে ২৫১-১১ ব্যবধানে পুনরায় দলীয় নেতা নির্বাচিত হন নিউইয়র্কের এই প্রতিনিধি। ২০২৩ সাল থেকে সংখ্যালঘু নেতা হিসেবে দায়িত্ব পালন করা জেফরিস এই মনোনয়নকে ‘এক বিশেষ মর্যাদা’ হিসেবে অভিহিত করেছেন। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা অন্তত ২৫৭টি আসনে জয়ী হয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তার স্পিকার হওয়া অনেকটাই নিশ্চিত।

তথ্যসূত্র : বিবিসি

(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০২৬)