বাগেরহাট বিএনপি নেতাকে গোপলগঞ্জে অপহরণ, মারপিট, গাড়ী ভাঙচুর
বাগেরহাট প্রতিনিধি : ঢাকা থেকে সড়ক পথে ব্যক্তিগত গাড়ীতে করে ফেরার পথে গোপালগঞ্জের পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আস্ত্রের মুখে বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণর করে নিয়ে গেছে। এসময়ে বিএনপি নেতাকে মারপিট করে গাড়ীটি ভাংচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা মনিরুলের সঙ্গে থাকা অপর বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে মারপিট করে ছেড়ে দেওয়া হয়। তারা নিরাপদ স্থানে পৌঁছে মনিরুল হক ফরাজিকে অপহরণ বিষয়টি বিএনপি নেতাদেও জানিয়েছে।
অপহরণের শিকার মনিরুল হক ফরাজির সাথে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের উপর গাছ ফেলে প্রতিবন্ধকতা পেরিয়ে সকাল ১১টার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে অস্ত্রধারী একটি দল পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। তাদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাদের মারপিট করা হয়।
এক পর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেয়। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ বিএনপির দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা বিএনপি-বিএনপি বলে চিৎকার করতে থাকে। পওে তারা মনিরুলকে আরো মারপিট করে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা। এসময়ে প্রাণ বাঁচাতে আমি ও ড্রাইভার গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে মোল্লাহাটে চলে আসি। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন করে অভিযোগ করা হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, আমাকে মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি ময়েন আমাকে জানিয়েছেন। তাকে উদ্ধারে প্রাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, নিখোঁজ বিএনপি নেতা মনিরুল হক ফরাজীকে উদ্ধারে গোপালগঞ্জ পুলিশসহ যৌথ বাহিনী কাজ শুরু করেছে।
(এস/এসপি/নভেম্বর ২০, ২০২৬)
