দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাই পৌর এলাকার বড়বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের উৎসব পরিচালনা কমিটি আয়োজিত ৫ দিনব্যাপী ৪৪তম বার্ষিক ধর্মীয় উৎসব শুরু হয়েছে।

অধিবাস কীর্তন শেষে সংকীর্তনের মধ্য দিয়ে গত ১৮ নভেম্বর গভীর রাতে এই উৎসব শুরু হয়ে ২৩ নভেম্বর উৎসবে বিষেশ আর্কষণ শ্রীশ্রী রাধাগোন্দিদের অষ্ঠকালীন লীলা কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে শেষ হবে।প্রতিদিনের ন্যায় আজ দুপুরেও আগত হাজারো ভক্ত বৃন্দেেদর মাঝে মহা প্রভুর প্রসাদ বিতরন করা হয়। ২৩ নভেম্বর বিকেলে উৎসবের ক্জুভঙ্গ,জলকেলী উৎসব ও মোহন্ত বিদায়েরর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

এই উৎবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা খ্যাতনামা ৬ টি কীর্তনিয়া দল অংশ নেয়।

অনুষ্ঠানের বিশেষ আর্কষণ রাধা কৃঞ্চের লীলা কীর্তন শনিবার সকাল থেকে শুরু করেন ফরিদ;পুর থেকে আসা শিল্পী অমল ব্যাানার্জী,দিনাজপুরের শিল্পী অর্পিতা সরকার,গাজীপুরের স্বরূপ পাল দীপ্ত।
রবিবার দুপুরে লীলা কীর্ত্তনের মধ্য দিয়েই এবারের উৎসব শেষ হবে বলে জানান উৎসব কমিটির প্রধান সমন্বয় কারী রঞ্জিত পাল। তিনি বলেন সোমবার কুঞ্জভঙ্গ,জলকেলী ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এবারের উৎসবের সমাপ্তি ঘটবে।

এ উৎসবে প্রতি দিন হাজার হাজার আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়েছে। উৎসবের একয়দিন শতাধিক মন চাল ডাল রান্নার আয়োজন ছিল।

(ডিসিপি/এসপি/নভেম্বর ২১, ২০২৬)