সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সোনাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার বিকালে সোনাপুর সড়কের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক মোল্লা। মিছিলটির সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সোনাপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা: ছরোয়ার হোসেন।
মিছিলটি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক হইতে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মোঃ হাবিব, মনির হোসেন মোল্য, সাহাদাৎ, লিয়াকত হোসেন, জালাল মেম্বর, মোশারেফ মাতুব্বর, ফজলু মাতুব্বর, শাহজাহান মাতুব্বর, আজিজুর রহমান, যুবদল নেতা বেলায়েত হোসেন, হাবিব মাতুব্বরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
(এএন/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
