স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
গোপালগঞ্জ প্রতিনিধি : কয়েক দিনের সংহিসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ২ প্লাটুন বিজিবিসহ ২৯ প্লাটুন ও ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।
জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই জেলার সড়ক গুলোতে চলছে রিক্সা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন।শহরের বাজারগুলো খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারন মানুষের ভীড়।
এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিত বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২২ নভেম্বর থেকে ক্লাশ ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে।গতকাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিন বাহিনীর প্রধান। শহরের প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখো গেছে। তবে গত দুদিন ধরে জেলায় কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।
আরো ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
এদিকে, গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ২৬ প্লাটুন আজ সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাবে বলে জানিয়েছেন- বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
(টিবি/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
